দর্শনায় বসত ঘরের গ্রিলের তালা ভেঙে মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2024-01-14 ইং
দর্শনায় বসত ঘরের গ্রিলের তালা ভেঙে মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:
দর্শনা পৌরসভার সিএন্ডবিপাড়ার আনোয়ার হোসেন সোহাগের ঘরের গ্রিলের তালা ভেঙে গতকাল শনিবার ভোরে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় থানায় বাদী হয়ে অভিযোগ করেন আনোয়ার হোসেন। থানায় অভিযোগ করার ৬ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা সেলিম মন্ডলকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। সে রাজবাড়ী জেলার কালুখালী থানার চর নারায়নপুর গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে।

জানা গেছে, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় বাদী হয়ে অভিযোগ করেন আনোয়ার হোসেন। অভিযোগ দায়েরের সাথে সাথে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই শামিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। এসময় তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের মাধ্যমে পুলিশ জানতে পারে ঝিনাইদহ জেলার শৈলকুপায় চোরচক্রের লোকজন অবস্থান করছে। অভিযান পরিচালনা করে বেলা তিনটার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ গ্রামের অবদা সংলগ্ন রফিকুল শেখের চায়ের দোকানের পাশ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)