আলমডাঙ্গায় নাশকতা মামলায় জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-01-12 ইং
আলমডাঙ্গায় নাশকতা মামলায় জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা থানা-পুলিশ নাশকতার মামলায় জামায়াতের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর পশুহাট এলাকায় সরকার বিরোধী লিফলেট বিতরণকালে পুলিশ তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, তারা একটি নাশকতা মামলার আসামি। গ্রেপ্তার জামায়াতের নেতা-কর্মীরা হলেন- কুমারী ইউনিয়নের পারদুর্গাপুর গ্রামের মো. শামসুল হকের ছেলে বাবুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে শফিউজ্জামান (৪৫) এবং একই ইউনিয়নের এলাহীনগর হাড়গাড়ী গ্রামের মৃত শামসুদ্দীন মণ্ডলের ছেলে মো. বজলুর রহমান (৪৭)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা পৌর পশুহাট এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। সংবাদ পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তারা সবাই গত নভেম্বর মাসের একটা নাশকতা মামলার আসামি। তাদের গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেশ কয়েকজন নাশকতা মামলার আসামি পশুহাট এলাকায় সরকার বিরোধী লিফলেট বিতরণ করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)