আলমডাঙ্গা থানার নবাগত ওসির সঙ্গে বণিক সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2024-01-12 ইং
আলমডাঙ্গা থানার নবাগত ওসির সঙ্গে বণিক সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার সঙ্গে বণিক সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল আলম, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সাইদুর রহমান, সাংবাদিক তানভীর সোহেল প্রমুখ।

এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘আমি যোগদান করার পরপরই জাতীয় নির্বাচনের মতো গুরু দায়িত্ব কাঁধে এসে পড়ল। এসপি মহোদয়ের সহায়তায় তা পালন করতে সক্ষম হয়েছি। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাকে সহায়তা করেন, তাহলে আমিও আপনাদের ঘুমের নিশ্চয়তা দিতে পারব। কারণ আমার দায়িত্ব আলমডাঙ্গার সকল নাগরিক যাতে করে নিরাপত্তার সাথে থাকে। সরকার আমাকে বা পুলিশ বিভাগকে সেই দায়িত্ব দিয়েছে। আমি পুলিশ সুপার মহোদয়ের পরামর্শে আপনাদের সার্বিক সহায়তা করার আশ্বাস দিচ্ছি। সিসি ক্যামেরা যেগুলো সচল আছে, সেগুলো তো চলবে, আর যেগুলো নষ্ট আছে, সেগুলোর আলমডাঙ্গা পৌর এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। মাদকের ব্যাপারে আমি কথা দিচ্ছি কঠোর হস্তে দমন করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)