দাফনের ৭ বছর পর কবর থেকে লাশ উত্তোলন

আপলোড তারিখঃ 2024-01-12 ইং
দাফনের ৭ বছর পর কবর থেকে লাশ উত্তোলন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে জমি-জমা সংক্রান্ত বিরোধ মেটাতে ও ডিএনএ টেস্টের জন্য ৭ বছর পর কবর থেকে আল কবির নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী পৌর শহরের পূর্বমালশাদহ গ্রামের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল মারুফসহ গাংনী থানা পুলিশের সদস্যরা উপস্থিতিত ছিলেন। বাদীর আবেদনের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এইচএম কবির হোসেন লাশ উত্তোলন করে ডিএনএ টেস্টের নির্দেশ দেন।

``
আল কবির- ছবি: দৈনিক সময়ের সমীকরণ

জানা গেছে, গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের মিজানুর রহমান খোকনের কাছ থেকে শিশু বয়সে আল কবিরকে দত্তক নেন পূর্বমালশাদহ গ্রামের নিঃসন্তান দম্পতি আব্দুল লতিফ। দত্তক নেওয়ার পর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করার সময় আল কবিরের প্রত্যয়নপত্র ও জন্ম নিবন্ধন সনদে পিতা-মাতার নামের স্থানে আব্দুল লতিফ ও তার স্ত্রীর নাম লেখেন। অনার্সে পড়াকালীন সময়ে আল কবিরের নামে পালিত পিতা আব্দুল লতিফ ১৪ বিঘা জমি রেজিস্ট্রি করে দেন। ২০১৬ সালের ১৭ নভেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আল কবির।
এদিকে, আল কবির মারা যাওয়ার এক বছর পর পালিত পিতা আব্দুল লতিফও অসুস্থ হয়ে মারা যান। আল কবির মারা যাওয়ায় তার নামে লিখে দেওয়া ১৪ বিঘা জমি তার প্রকৃত বাবা মিজানুর রহমানের বৈমাত্রেয় ভাই মনিরুজ্জামান ও তার লোকজন অংশীদার দাবি করেন। এ নিয়ে বিরোধে মিজানুর রহমান খোকন বাদী হয়ে তার বৈমাত্রেয় ভাই শিমুলতলা গ্রামের মনিরুজ্জামানসহ ৪০ জনের নামে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩/২০১৮।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, মেহেরপুর জেলা যুগ্ম জজ আদালতের বিচারক এহসান কবির পিতা সনাক্তকরণের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেন। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বলেন, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। কে আসল পিতা তা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)