ঝিনাইদহে বরুণ ঘোষ হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-01-12 ইং
ঝিনাইদহে বরুণ ঘোষ হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে বরুণ ঘোষ হত্যা মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের হামদহ ও ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া এলাকার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামারকুন্ডু এলাকার আলতাফ হোসেনের ছেলে সবুজ হোসেন, হামদহ এলাকার তফসের হোসেনের ছেলে আইয়ুুব আলী, ইসলামপাড়ার ডাবলু মিয়ার ছেলে নয়ন মিয়া, ব্যাপারীপাড়ার  মোজাম্মেল হকের  ছেলে মুন্না ও রমজান আলীর ছেলে হাতকাটা তরুণ।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যা মামলার এজাহার নামীয় সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। তাদের রিমোন্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও ওই কর্মকর্তা জানান।

এদিকে গত বুধবার রাতে নিহত বরুণ ঘোষের স্ত্রী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করে ঝিনাইদহ সদর একটি হত্যা মামলা করেন। বরুণ কুমার ঘোষ ঝিনাইদহ পৌর এলাকার হামদহ ঘোষপাড়ার নরেন ঘোষের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় বরুণ ঘোষ বাড়ি থেকে  বের হয়ে ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসেছিলেন। এ সময় ৫-৭ জন তাকে মানুষের সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরুণ ঘোষ ঝিনাইদহ জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য ছিলেন। তাকে হত্যার পর আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)