ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের কৃষক জুয়েল হাসানের গোয়াল থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে চোরচক্র এ চুরির ঘটনা ঘটায়। কৃষক জুয়েল জানান, প্রতিদিনের ন্যায় রাতে ঘুমানো আগে গোয়ালে গরু দেখে ঘরে এসে ঘুমিয় পড়ি। ভোরে ঘুম ভেঙে গোয়ালে গরুটি পাওয়া যায়নি। এ আগে কখনও চুরির সম্মুখীন হতে হয়নি। অনেক কষ্ট করে গরুটি লালন-পালন করেছি। ভেবেছিলাম গরুটি বিক্রয় করে এনজিওর ঋণ পরিশোধ করবো। কিন্তু বিক্রয়ের উপযুক্ত না হতেই চুরি হয়ে গেল।
