জীবননগরে ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2024-01-11 ইং
জীবননগরে ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে ২৪ বোতল ফেনসিডিলসহ আব্দুল হামিদ ওরফে সেন্টু (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। সেন্টু উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল আলিমের ছেলে।
পুলিশ জানায়, গতকাল জীবননগর থানা-পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। জীবননগর থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার শাখারিয়া গ্রাম থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ সেন্টুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)