বারাদীতে রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-01-11 ইং
বারাদীতে রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদীতে ৫০০ মিটার রাস্তার হেরিং বোন বণ্ড (এইচবিবি করণ) কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের বরাদ্দকৃত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণ প্রকল্পের আওতায় এর অনুমোদন হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রকল্পের পিআইও নাহিদা ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান তুর্য বিশ্বাস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী তূর্য বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)