বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-01-11 ইং
বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহের বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে মাদ্রাসাটি উদ্বোধন করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক ওসমান গনীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন বাদপুকুরিয়া নূরানী ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোশাররফ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, ডাকবাংলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ও অভিভাবকবৃন্দ। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, মাদ্রাসা দ্বীনের জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে এই মাদ্রাসাটি পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)