আন্দুলবাড়ীয়ায় খাস জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

আপলোড তারিখঃ 2024-01-11 ইং
আন্দুলবাড়ীয়ায় খাস জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের বাজারপাড়ায় সরকারি খাস জমির ওপর পাকা বাড়ি নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র সরেজমিন পরিদর্শন কারে নির্মাণকাজ বন্ধ করে দেন।

জানা গেছে, কিছুদিন পূর্বে আন্দুলবাড়ীয়া গ্রামের ইজিবাইক চালক শিপন খাস জমি দখল করে পাকা বাড়ি নির্মাণকাজ শুরু করেছিলেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে গতকাল সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। অভিযোগের সত্যতা পেয়ে তিনি বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেন। এবং এ বিষয়ে শিপনকে সতর্ক করেন। এসময় উপস্থিত ছিলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, অফিস সহায়ক জুয়েলসহ জীবননগর থানা ও শাহাপুর ক্যাম্প পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)