জীবননগর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

আপলোড তারিখঃ 2024-01-10 ইং
জীবননগর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে একদল সংঘবদ্ধ চোর চক্র বাউন্ডারি প্রাচীর টপকে স্কুলের ভেতরে প্রবেশ করে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির রুম থেকে পাঁচটি সিলিংফ্যান, একটি পিসি ও একটি মনিটার চুরি করে পালিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় আন্দুলবাড়ীয়ার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেট খুলে ও বিভিন্ন শ্রেণিকক্ষের দরজা-জানালা খোলার সময় এ দৃশ্য দেখতে পেয়ে পান একজন শিক্ষক। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াসিম আকরাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনায় এলাকায় এখন চুরির আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)