ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2024-01-10 ইং
ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
৭ই জানুয়ারির প্রহসনমূলক নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের নগরবাথান বাজার ও হলিধানী এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এসময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, জেলা বিএনপির নেতা সাকিব আহমেদ বাপ্পি, শাহিন খান, হায়দার আলী, রিণ্টু মুন্সি, হাফিজুর রহমান, যুবদল নেতা মোজাম্মেল হক ও মামুন হোসেনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেটে উল্লেখ করা হয়, হাসিনা সরকারের এই তামাশামূলক নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়নি। কেন্দ্রগুলোতে কুকুরের আনাগোনা ছিল। দেশে নির্বাচন হলেই উৎসবমুখর পরিবেশ আসে, কিন্তু ২৭টি ভোট কেন্দ্রে কোনো ভোটই পড়েনি। এতে প্রমাণিত হয় এই ফ্যাসিস্ট জালেম সরকারকে মানুষ প্রত্যাখান করেছে। লিফলেট বিতরণ শেষে নগরবাথান বাজারে জেলা বিএনপির সভাপতি বলেন, ঝিনাইদহের মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে। ভোটের যে হার দেখানো হয়েছে, তা সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের কারিশমা ছাড়া কিছুই না। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, কেন্দ্রে কেন্দ্রে তো কোনো ভোটার যায়নি, তাহলে ভোট দিলেন কারা?

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)