নিজস্ব প্রতিবেদক: হৃদপিন্ডের ছিদ্রজনিত কারণে অসুস্থ শিশু রনক দাস’র হাতে সংগঠনের নিজস্ব তহবিল হতে চিকিৎসার্থে নগদ ১০হাজার টাকা অর্থ তুলে দিয়েছে অরিন্দম। অরিন্দম’র উদ্যোগে অনুপ্রাণিত হয়ে তাৎক্ষণিক অরিন্দম’র সাবেক সভাপতি আব্দুল মোমিন টিপু ৫ হাজার টাকা, বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ৫হাজার টাকা এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌসওয়ারা সুন্না ৫হাজার টাকা তুলে দেন।
গতকাল শুক্রবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে অরিন্দম সভাপতি ইয়াকুব আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, অরিন্দমের সাবেক সভাপতি মো. আলাউদ্দীন, সাধারন সম্পাধক বজলুর রহমান বজলু, যুগ্ম সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, ফেরদৌস ওয়ারা সুন্না, আবুল মমিন টিপু, আব্দুল মান্নান, বুলবুলি খাতুন, হাসান আলি, আমিনুজ্জামান সুমন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনটির নাট্য সম্পাদক হিরন-উর-রশিদ শান্ত।
চুয়াডাঙ্গা জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘অরিন্দম’ কর্তৃক আর্থিক সহযোগিতায় এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রনক’র পিতা রতন কুমার দাস। তিনি এ সময় কান্না জড়িত কন্ঠে সকলের কাছে ছেলের সুস্থতা কামনা করে দোয়া/আর্শীবাদ চান।
