সাবেক চেয়ারম্যানকে পেটানোর ঘটনায় বর্তমান চেয়ারম্যান আটক

আপলোড তারিখঃ 2024-01-10 ইং
সাবেক চেয়ারম্যানকে পেটানোর ঘটনায় বর্তমান চেয়ারম্যান আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমানুল্লাহকে পিটিয়ে আহত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে শ্যামকুড় বাজারে নৌকার সমর্থকরা পিটিয়ে জখম করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার শ্যামকুড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামিরুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের পক্ষে ট্রাক প্রতীকে ভোট করেন। এর জের ধরে গতকাল সন্ধ্যার দিকে নৌকার সমর্থক জামিরুল চেয়ারম্যান ও তার ভাই দলবল নিয়ে আমানুল্লাহকে মারধর করেন বলে জেনেছি। খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জামিরুলকে থানায় নিয়ে এসেছে। তবে এখনই তাকে গ্রেপ্তার বলা যাচ্ছে না। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)