মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় আহত রিকশা চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-01-10 ইং
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় আহত রিকশা চালকের মৃত্যু ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে দ্রুতগতির ট্রাক্টরের ধাক্কায় আহত রিকশাচালক কালু মিয়ার (৫৩) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত সোমবার দুপুরে শহরের মেটারনিটি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিয়া সদর উপজেলার গোভীপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। পারবারিক সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালু মিয়া রিকশা চালিয়ে কোর্টের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ট্রাক্টর চালিয়ে আসছিলেন রায়হান আলী। পরে মেটারনিটি হাসপাতালের সামনে পৌঁছলে রিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে কালু মিয়া গুরুতর জখম হয় এবং তার রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কালু মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় ট্রাক্টরের চালক রায়হানকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)