চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2024-01-10 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১ শ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম (৩৪) নামের এক যুবক আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে শরিফুল ইসলামকে কারাদণ্ড প্রদানসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্ত শরিফুল ইসলাম মুসলিমপাড়ার খোকন আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে শরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত শরিফুল ইসলামকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)