সাবেক এমপি মাসুদ অরুনের পক্ষে মুজিবনগর উপজেলা বিএনপির গনসংযোগ

আপলোড তারিখঃ 2017-08-26 ইং
সাবেক এমপি মাসুদ অরুনের পক্ষে মুজিবনগর উপজেলা বিএনপির গনসংযোগ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের শিবপুর, বিশ্বনাথপুর, রামনগর, গোপালনগর গ্রামে গনসংযোগ করেন মুজিবনগর উপজেলা বিএনপি। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ সম্পর্কে নেতাকর্মী ও সাধারণ মানুষেকে অবহিত করেন। এছাড়া তিনি বলেন দেশ যে আজ ধর্ষকদের অভায়ারন্যে পরিনিত হয়েছে এবং খুন-গুম অপহরনের মাধ্যমে বাংলাদেশকে আতংকিত জনপদে পরিনত করা হয়েছে। এ দেশে আজ মানুষের মত প্রকাশের কোন স্বাধীনতা নেই। তাই বাংলাদেশের মানুষকে এসব থেকে মুক্তি পেতে হলে ভোটের অধিকার বা স্বাধীনতা সু-শাসন, আইনের শাসন নিশ্চিত করতে হলে সহায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে এ জন্য মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে অবৈধ সরকারের বিরুদ্ধে দূর্বার গনআন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তার সাথে ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপি নেতা মজনু, বিল্লাল, মোমিন মোল্লা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরমান আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাহক আজিমউদ্দীন গাজী, যুবদল নেতা সাইফুল ইসলাম, আ. হামিদ, ইসরাফিল, সেন্টু, পারভেজ, আ. আজিজ, ভুট্টো, ছাত্রদল নেতা সোহাগ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)