আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার গ্রামের ডা. সালাউদ্দীন (চান) এর মেয়ে আলমডাঙ্গা মহিলা কলেজের একাদশ ২য় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস আত্মহত্যা করেছে। প্রেমজ সম্পর্ক নিয়ে পরিবারের সাথে মতবিরোধে অভিমান করে সে গতকাল সকাল ১০টার দিকে প্রথমে বিষপান করে পরে নিজ ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগায়। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগী অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যায়।
