আন্দুলবাড়ীয়া বাজার কমিটির আহ্বায়ক কাজী হাসানের মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-01-09 ইং
আন্দুলবাড়ীয়া বাজার কমিটির আহ্বায়ক কাজী হাসানের মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা কাজী আহসান হায়দার হাসানের মা আঞ্জুমান নাহার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকালে হঠাৎ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আন্দুলবাড়ীয়া গ্রামের প্রয়াত কাজী আবদুস শুকুরের স্ত্রী ও আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসানের মা।
পরিবার সূত্রে জানা গেছে, আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে আজ মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে ৬ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতিসহ অসংখ্য নিকট আত্মীয় রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)