আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত : আহত ৫

আপলোড তারিখঃ 2017-08-25 ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত : আহত ৫ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গার বিনোদপুর সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জান আহত হয়েছে। জানা গেছে,কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মিরপুর মহিলা ডিগ্রী কলেজের আয়া রাশেদা তার মাসহ স্বপরিবারে আলমডাঙ্গার শ্রীনগর গনি শাহ’র মাজারে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। তারা আলমডাঙ্গার কালিদাসপুর সাদাব্রীজের মুখে এসে শ্রীনগরে যাবার জন্য একটি পাখিভ্যান ভাড়া করে পাখিভ্যানটি আলমডাঙ্গার জামজামি সড়কের বিনোদপুর পূর্বপাড়ার নিকট পৌছলে পিছন দিক থেকে একটি  ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় পাখি ভ্যান থেকে ছিটকে পড়ে রাশেদা খাতুন মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহন হন রাশেদার মা আসিয়া খাতুন , ছেলে রাশিদুল ও শহিদুল, মামা একরাম ফকির, একই গ্রামের কশেমের স্ত্রী কমেলা খাতুন ও ভ্রঅন চালক বেলগাছি গ্রামের লিয়াকত আলীর ছেলে তরিকুল ইসলাম। সংবাদ পেয়ে আলমডাঙ্গার ফায়ার সার্ভিসের গাড়ি আহতদের উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে কমেলা খাতুনের অবস্থা আশংকাজনক। এদিকে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও জামজামি ফাঁড়ির এসআই পিয়ার আলী ঘাতক ট্রাকটি আটক করে। যার নং ঝিনাইদহ ট -১১-০৬৮১। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)