চুয়াডাঙ্গায় ছাত্রনেতা ছোটনকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রলের বিবৃতি

আপলোড তারিখঃ 2024-01-05 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা ছোটনকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রলের বিবৃতি ছবির ক্যাপশন:

ভাগাভাগির নির্বাচন তথা ডামি নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসন আওয়ামী লীগের আজ্ঞাবহ সংগঠনের মতো আচরণ করছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা পৌরসভার নতুন বাজার থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ছোটনকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এক প্রতিবাদ বিবৃতিতে তাঁরা বলেন, জেল -জুলুম হুলিয়াকে ছাত্রদল ভয় পায় না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্রদল লড়াই করে যাবে। তবে শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে দমন করতে প্রশাসন চরমভাবে পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা ছাত্রদল নেতা ছোটনের এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জেলা ছাত্রদলের পক্ষ থেকে অতি দ্রুত মুক্তির দাবি করছি। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)