জীবননগরে নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-01-05 ইং
জীবননগরে নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে নাশকতার মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাঁকে জীবননগর উপজেলার উথলী থেকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। জিল্লুর রহমান জীবননগর উপজেলার উথলী মাঝপাড়ার মো. আবুল কাশেমের ছেলে।


পুলিশ জানায়, জিল্লুর রহমানের বিরুদ্ধে জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা; তৎসম ও বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮ এর ৩/৪/৬ ধারার মামলা ছিল। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উথলীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাশকতার মামলার পলাতক আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেন। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)