হরিণাকুণ্ডুুতে স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের শিকার

আপলোড তারিখঃ 2024-01-05 ইং
হরিণাকুণ্ডুুতে স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের শিকার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুুতে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে অসুস্থ শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী গত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে শিশুটিকে ফুঁসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান আলী।

পাশবিক নির্যাতন চালিয়ে শিশুটির হাতে কিছু সবজি তুলে দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দেয়। নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবা বলেন, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করে রক্ষা পেয়ে গেছে। সে খুব খারাপ ও দুশ্চরিত্রের লোক। তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি করছি।

হরিণাকুণ্ডুু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ধর্ষককে গ্রেপ্তার করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)