ঝিনাইদহে নৌকা-ঈগলের সমাবেশ ঘিরে উত্তেজন, ১৪৪ ধারা জারি

আপলোড তারিখঃ 2024-01-05 ইং
ঝিনাইদহে নৌকা-ঈগলের সমাবেশ ঘিরে উত্তেজন, ১৪৪ ধারা জারি ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শহরের দুই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী ও একই সময় শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী জনসভার আয়োজন করেন। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করে গোয়েন্দারা রিপোর্ট করেন।

ফলে ওই দুই স্থান ও এর পার্শ্ববর্তী ৪০০ গজের মধ্যে সকল ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই আদেশ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলবৎ ছিল। আদেশ জারি করার পর ওইসব স্থান থেকে জনসভা মঞ্চের সকল সরঞ্জাম খুলে নেয় আয়োজকেরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইমলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)