ইসির মামলায় জামিন পেলেন নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি

আপলোড তারিখঃ 2024-01-05 ইং
ইসির মামলায় জামিন পেলেন নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত দুটি মামলায় জামিন পেয়েছেন ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এমপি। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির হয়েছে জামিন আবেদন করলে আগামী ধার্য্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়। একই মামলার অপর দুই আসামি শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনকেও জামিন দেওয়া হয়।
গত বুধবার তারা আদালতে হাজির না হওয়ায় এমপি আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন। মামলার আসামি পক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতে তা উপস্থাপন করার পর তাদের জামিন মঞ্জুর করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)