চুয়াডাঙ্গায় নির্বাচন পূর্ব প্রস্তুতি পরিদর্শন ও বিভিন্ন নির্দেশনা দিলেন এসপি ফয়জুর রহমান

আপলোড তারিখঃ 2024-01-05 ইং
চুয়াডাঙ্গায় নির্বাচন পূর্ব প্রস্তুতি পরিদর্শন ও বিভিন্ন নির্দেশনা দিলেন এসপি ফয়জুর রহমান ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সার্বিক প্রস্তুতিসহ ডিউটিতে নিয়োজিত পুলিশ লাইন্সে কর্মরত অফিসার ফোর্সদের দক্ষতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ নির্দেশনা দেন তিনি।
এসময় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা বলেন, রায়ট কন্ট্রোল, সাধারণ মানুষের সাথে আচরণ, অস্ত্র গোলাবারুদ ব্যবহারে বিধি মোতাবেক কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ও জনগণের জানমালের নিরাপত্তায় রিলিজিয়াসলি কাজ করতে হবে। সর্বদা নিজেদের দক্ষতার পরিচয় দিতে হবে ও সুসংহত থাকতে হবে।
এসময় তিনি পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করে অস্ত্র, গোলাবারুদ পর্যাপ্ত মজুদ আছে বলে সন্তেুাষ প্রকাশ করেন। এছাড়াও তিনি পুলিশের জন্য ব্যবহৃত লেগগার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেটসহ অন্যান্য জিনিসপত্র পরিদর্শন করেন। জেলা পুলিশের কাজে ব্যবহৃত সমস্ত যানবাহন তদারকি করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রিকুইজিশনকৃত যানবাহন সচল আছে কি না, ভোটের দিন ব্যবহার উপযোগী কি না, সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, আরআই আমিনুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)