ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

আপলোড তারিখঃ 2017-08-25 ইং
ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশনের ক্রসিং এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পোড়াদহ রেলওয়ের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্টেশনমাস্টার শরিফুল ইসলাম জানান, রাতে পোড়াদহ স্টেশনে ঢোকার মুহূর্তে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি অর্ধেক লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তর ও ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে ঈশ্বরদীতে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে। এদিকে, রেল চলাচল বন্ধ থাকায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ও হালসা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)