আন্দুবাড়ীয়ায় মুসলিম জুয়েলার্সের শো-রুম উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-01-01 ইং
আন্দুবাড়ীয়ায় মুসলিম জুয়েলার্সের শো-রুম উদ্বোধন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স মুসলিম জুয়েলার্স এর শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। গতকাল সোমবার আছর নামাজের পর আন্দুলবাড়ীয়া আন্দুলবাড়ীয়া কলেজ রোডে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মেসার্স মুসলিম জুয়েলার্সের সত্ত্বাধিকারী খন্দকার আশাদুজ্জামান আশার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি মেম্বার শেখ আতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আওয়ামী লীগ নেতা কাজী আহসান হায়দার হাসান, জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির সদস্য খন্দকার আবুল বাসার প্রমুখ। পরে উদ্বোধন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)