জীবননগরে নির্বাচনী পথসভা করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2024-01-01 ইং
জীবননগরে নির্বাচনী পথসভা করলেন এমপি টগর ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই অংশ হিসেবে গতকাল সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জীবননগর পৌর শহরসহ উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার প্রার্থী মো. আলী আজগার টগর এমপি। তিনি গঙ্গাদাশপুর পুবপাড়া গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, আওয়ামী লীগ নেতা হানিফ আলী, শাহাবুল, মহিদুল ইসলাম, ছোবদুল হোসেন, আব্দুল্লাহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)