চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আপলোড তারিখঃ 2024-01-01 ইং
চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৪) দায়িত্বভার গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে দায়িত্বভার গ্রহণ ও শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. শাহ আলম।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা হলেন- অ্যাড. মহ. শামসুজ্জোহা (সভাপতি), অ্যাড. আকসিজুল ইসলাম রতন ও অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী (সহসভাপতি) ও অ্যাড. তালিম হোসেন (সাধারণ সম্পাদক)। অ্যাড. নাসির উদ্দিন (২) ও ছরোয়ার হোসেন (যুগ্ম সম্পাদক), অ্যাড. রবিউল হক রবি (কোষাধ্যক্ষ), মশিউর রহমান পারভেজ (গ্রন্থাগার সম্পাদক) এবং মাসুদুর রহমান রানা (ক্রীড়া ও সাহিত্য সম্পাদক)। কার্যনির্বাহী সদস্য পদে অ্যাড. মাসুদুর রহমান, অ্যাড. মফিজুর রহমান মফিজ, অ্যাড. শরিফুল ইসলাম (১), অ্যাড. আব্দুল জব্বার, অ্যাড. নজরুল ইসলাম বকুল ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ। এসময় বিদায়ী কমিটির সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সাগর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)