চুয়াডাঙ্গায় হারানো ৩০টি মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করল পুলিশ

আপলোড তারিখঃ 2024-01-01 ইং
চুয়াডাঙ্গায় হারানো ৩০টি মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করল পুলিশ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৩০টি হারানো মোবাইল ফোন ও বিকাশে খোয়ানো ১ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে উদ্ধারকৃত এসব মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।

জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিকভাবে সাফল্য ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল হতে মোবাইল ফোন এবং বিকাশ/নগদ/রকেট প্রতারণা ও ডিজিট ভুল হয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে চলেছে জেলা পুলিশের এই শাখা। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ৩০টি স্মার্ট ফোন এবং বিকাশে খোয়া যাওয়া ১ লাখ ৭৩ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে গতকাল প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়।

এসময় হারানো মোবাইল ফোন ও বিকাশ/নগদ/রকেট প্রতারণা টাকা হাতে পেয়ে ভুক্তভোগীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। টাকা ফেরত পেয়ে সাজ্জাদ হোসেন তুহিন নামের এক ভুক্তভোগী বলেন, ইমো হ্যাকের মাধ্যমে প্রতারণা পূর্বক আমার ৮৭ হাজার টাকা হ্যাকার চক্র হাতিয়ে নেয়। পরবর্তীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুয়াডাঙ্গার শরণাপন্ন হলে তারা অভিযান চালিয়ে রাজশাহী থেকে আমার কষ্টার্জিত টাকা উদ্ধার করে দেয়। আমার কষ্টার্জিত টাকা সাইবার টিমের আন্তরিকতায় এত দ্রুত ফিরে পাবো ভাবতে পারিনি'। তিনি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞা জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তাগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)