চুয়াডাঙ্গায় এক দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2024-01-01 ইং
চুয়াডাঙ্গায় এক দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন ও অসহযোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় শহরের বড় বাজারে জেলা যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

``

গতকাল জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে, ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে জনসাধরাণকে উদ্বুদ্ধ করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর আহমেদ মাসরিকী, সাধারণ সম্পাদক ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জায়েদ মো. রাজীব খানসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকমীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)