ভারত সফর শেষে দেশে ফিরেছে অংকুর নাট্য একাডেমি

আপলোড তারিখঃ 2024-01-01 ইং
ভারত সফর শেষে দেশে ফিরেছে অংকুর নাট্য একাডেমি ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ভারত সফর শেষে দেশে ফিরলেন ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমির সদস্যরা। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গত ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন চারটি নাট্য উৎসবে যোগদান শেষে গতকাল রোববার দেশে ফিরে আসেন তারা। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ ডিসেম্বর কৃষ্ণনগর জীবনের ঐক্যতান-এর আয়োজনে নাট্য সম্রাজ্ঞী বিনোদিনী আন্তর্জাতিক নাট্য উৎসবে অংকুর ঝিনাইদহের নাটক ‘রসভঙ্গ’ মঞ্চায়ন করা হয়। নাটকটির দলনেতা ছিলেন জয়নাল আবেদীন। নাটক ‘রসভঙ্গৎ ইন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়ের রচনায় ও মো. নাজিম উদ্দীন জুলিয়াসের দিকনির্দেশনায় অভিনয় করেন খাদিজাতুল ইসলাম রোজ, খসরুজ্জামান বাবু, ওহিদুজ্জামান অনিক, মো. রাশেদ, কে এম আবদুল্লাহ্ আল মামুন তনু, মীর আব্দুল মান্নান (মিউজিক ও লাইট), সালিমা খানম (রুপসজ্জা), হাফিজুর রহমান (কর্মকর্তা)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)