অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা

আপলোড তারিখঃ 2024-01-01 ইং
অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেন বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেনের ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় এই ফলাফল ঘোষণা করা হয়। অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা কাজী আহসান হায়দার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে থেকে বক্তব্য দেন সহকারী শিক্ষক আকাশ রহমান সনি। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি রুস্তম আলী, অভিভাবক আনসার আলী, আব্দুল বারী সরকার, সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমলা খাতুন শিলা, নূরজাহান খাতুন, ইয়াসমিন খাতুন, রিয়াদ হোসেন, মুনমুন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকাশ রহমান সনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)