আলমডাঙ্গায় নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2023-12-31 ইং
আলমডাঙ্গায় নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অফিসে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। তিনি নির্বাচনী পথসভায় বলেন, ‘আজকের এই পথসভা প্রমাণ করে মানুষ উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট দিতে চান। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগব্যবস্থা ও ইলেকট্রিসিটি, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা আপনাদের সন্ত্রাস উপহার দিয়েছে। আর বর্তমান সরকার সন্ত্রাস নির্মূল করেছে। আপনারা আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন।’

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা জাসদের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, হাহী, ঠান্ডু মিয়া, আনিসুর রহমান মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, পলাশ আচার্জ, মুকুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, মাসুদ রানা তুহিন, দপ্তর সম্পাদক মাসুদ সালেহিন উৎপল, সাবেক কাউন্সিলর হাসানুজ্জামান, সোহেল রানা শাহিন, আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লা আল হুসাইন বাদশা, সাকিব, অটল, রকি প্রমুখ। এর আগে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে নৌকার সমর্থনে মিছিল সহকারে প্রদক্ষিণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)