দামুড়হুদা দুধপাতিলায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-12-31 ইং
দামুড়হুদা দুধপাতিলায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। আটক শরিফ (২০) দুধপাতিলা গ্রামের জুমাত আলীর ছেলে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে দুধপাতিলা গ্রামের হঠাৎপাড়া বিলের ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে এসআই তৌহিদুল ইসলাম দুধপাতিলা গ্রামের জুমাত আলীর ছেলে শরিফকে দুধপাতিলা গ্রামের ঠাৎপাড়া বিলের ব্রিজের ওপর থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)