ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2023-12-31 ইং
ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ভোট বর্জনের আহ্বান জানিয়ে ঝিনাইদহের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারে পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এদিকে, কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বানুড়িয়া বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। লিফলেট বিতরণে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াসর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও মহেশপুর, কোটচাঁদপুর ও হরিণাকুণ্ডু এলাকায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নির্দেশনায় বিএনপি নেতারা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। লিফলেট বিতরণকালে বিভিন্ন হাট-বাজার, দোকানপাটে গিয়ে সাধারণ ভোটার ও মানুষের কাছে ভোট বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন না করলে তাদের ভাষায় ফ্যাসিস্ট বা কর্তৃত্ববাদী শাসন দীর্ঘ হবে। বিএনপি নেতারা ভোট কেন্দ্রে নিজে না যাওয়া ও অন্যকেও না যেতে আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)