হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2023-12-31 ইং
হরিণাকুণ্ডুতে বীর মুক্তিযোদ্ধাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তাহাজ উদ্দীন মুন্সি নামের এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা পিটিয়ে তার ডান হাত জখম করেছে। গতকাল শনিবার সকালে ব্যান্ডেজ করা হাত নিয়ে ঝিনাইদহ শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি। আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি লিখিত অভিযোগে জানান, গত শুক্রবার বেলা ১১টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে যাচ্ছিলেন তিনি। এসময় নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে নৌকা প্রতীকের পক্ষে ভোট করার জন্য বলেন। তিনি অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাকে মারপিট করেন রাশিদুরøাহ। এ ঘটনায় তিনি হরিণাকুণ্ডু থানায় মামলা করতে গেলে থানার ওসি মামলা না নিয়ে জিডি করতে বলেন।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বাসুদেবপুর গ্রামের ইউসুফ আলী, রহিমপুর গ্রামের জানে আলম মণ্টু, দুর্লভপুর গ্রামের আব্দুল ওহাব, কন্যাদহ গ্রামের রোকন উদ্দীন ও হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোকিমপুর গ্রামের আব্দুর রাজ্জাক লস্কর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি আসামিদের গ্রেপ্তার ও নিজের নিরাপত্তার দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)