চুয়াডাঙ্গায় মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2023-12-31 ইং
চুয়াডাঙ্গায় মোবাইল কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গায় মোবাইল কিনে না দেওয়ার পরিবারের ওপর অভিমান করে ঐশী সাধু খাঁ (১৫) নামে এক কিশোরীর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাত আটটার দিকে বিষপানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ঐশী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ঐশী দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের ৬৩ নম্বর আড়িয়া গ্রামের দীনু বন্ধু সাধু খাঁর মেয়ে ও তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীনু বন্ধু সাধু খাঁ সম্প্রতি তার বড় মেয়েকে একটি মোবাইল কিনে দেন। এই দেখে ছোট মেয়ে ঐশী সাধু খাঁ তাকেও একটি মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু তার বয়স অল্প হওয়ায় মা-বাবা তাকে বকাবকি করে। এবং বড় হলে মোবাইল কিনে দিতে চাই। এরই মধ্যে বুধবার রাত আটটার দিকে বাবা-মায়ের ওপর অভিমান করে সে বিষপান করে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল ভর্তি করে। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত শুক্রবার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ঐশীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। তবে পরিবারের সদস্যরা সুস্থ হয়ে যাবে এই আশায় ঐশীকে বাড়িতে নিয়ে রাখে। এরইমধ্যে গতকাল বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও নিহত কিশোরীর মা-বাবা আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, গতকাল বিকেল পাঁচটার দিকে গড়াইটুপি শ্মশানে ঐশীর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)