ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
চলার পথে হঠাৎ চুয়াডাঙ্গা জেলার বেশ কয়েকজন তরুণ নেতা ও নেত্রী দেখা। তাদের সাথে আলাপ করতেই একজন বলেন, ‘আমি ফরিদা পারভীন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য। বাড়ি জীবননগর হাসাদাহে। তিনি ঢাকা সিটি কলেজের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আর একজন হলেন- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার টিপু সুলতান। জীবননগর উপজেলা আলীপুর গ্রামের সাগর ও লক্ষ্মীপুর গ্রামের মো. নাজমুল হোসেন তরুণ নেতা। যারা কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে নেতৃত্ব দিচ্ছেন। এরা চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনের অবস্থা ঘুরে ঘুরে দেখছেন।
