জীবননগরে লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-12-29 ইং
জীবননগরে লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আরিফকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে লিফলেট বিতরণের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান রাত ১০টার দিকে বলেন, ‘উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগরের হাসাদাহ বাজার থেকে নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মাসুদ আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ ধারা; তৎসম ও বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮ এর ৪/৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, জীবননগর বাজারে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোখলেছুর রহমান রিমনের নেতৃত্ব লিফলেট বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে জীবননগর বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)