চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2023-12-29 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ দুজন আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি গাঁজা ও ১ শ পিস ইয়াবাসহ দুজন আটক হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনার কোটালি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এসময় আটক দুজনের নিকট থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার হয়। আটকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা চণ্ডিপুর গ্রামের আবুল কালামের ছেলে সোহেল রানা (৩৩) ও ঝিনাইদহের ডাকবাংলা মাগুরাপাড়ার লাল্টু মিয়ার ছেলে আশিক (২৪)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আবেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার কোটালি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় দর্শনা-হরিশপুর সড়ক থেকে আশিক ও সোহেল রানাকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে এক কেজি গাঁজা ও ১ শ পিস ইয়াবা জব্দ করা হয়। গতকালই আটককৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)