শীতে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন?

আপলোড তারিখঃ 2023-12-29 ইং
শীতে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন? ছবির ক্যাপশন:

স্বাস্থ্য প্রতিবেদন:
শীতে ঠান্ডা পানি দেখলেই ভয় পান অনেকেই! আর এ কারণে গোসল হোক কিংবা পান করার ক্ষেত্রে গরম পানিতেই ভরসা রাখেন। তবে এ আবহাওয়ায় গরম নাকি ঠান্ডা পানি পান করা করা উচিত তা কি জানেন? আবহাওয়ার গতিপ্রকৃতি অনুসারে, খাওয়া-দাওয়া পরিবর্তন করতে হয়। শীতে শরীরকে গরম রাখার জন্য গরম জিনিস বেশি খাওয়া হয়। একইভাবে, গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া হয়। যদিও এখন অনেকেই আছেন, যারা সব সময়ই অল্প গরম বা গরম পানি পান করেন। ঠান্ডার সময় গরম জিনিস খাওয়া উচিত যাতে স্বাস্থ্যবান থাকা যায় ও পুরো দিন শরীর হাইড্রেট থাকে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে ঠান্ডা পানি পান করলে হজমের ওপর তার প্রভাব পড়ে। তাই প্রত্যেকের তার শরীরের তাপমাত্রা অনুযায়ী সকালে হালকা গরম পানি পান করা উচিত। কারণ অতিরিক্ত ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। একইভাবে অতিরিক্ত গরম পানিও শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডার মধ্যেও হালকা গরম পানি পান করুন। যার তাপমাত্রা ৬০-১০০ ফারেনহাইট (১৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের) এর মধ্যে হওয়া উচিত। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আপনি যদি খুব কাশির সমস্যায় ভোগেন, তাহলে এমন পানি পান করা উচিত যাতে সহজে কাশি বেরিয়ে আসে। তাই খুব গরম বা খুব ঠান্ডা পানি পান করবেন না। হালকা গরম পানি পান করুন। হালকা গরম জল পান করলে শরীরের ময়লা দূর হয়। ঠান্ডায় বদহজম, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটির সমস্যা বাড়ে। এতে ঘুমের অভাব ও ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। আপনারও যদি এমন সমস্যা হয়, তাহলে কুসুম গরম পানি পান করতে পারেন। তাতে আপনি অনেক স্বস্তি পাবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)