আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা

আপলোড তারিখঃ 2023-12-29 ইং
আন্দুলবাড়ীয়া বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের-২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টি মূল্যায়ন এবং অষ্টম ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আন্দুলবাড়ীয়া শাখার সহযোগিতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা।
আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) জীবননগর শাখার অধীনে আন্দুলবাড়ীয়া ও রায়পুর আউটলেট শাখার স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন ও সাংবাদিক নারায়ণ ভৌমিক।
স্বাগত সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মীর মকলেচুর রহমান টজো, অভিভাবক সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল খান, অভিভাবক সদস্য শেখ সামাদুল ইসলাম, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রুবেল, সাংবাদিক শেখ রাশেদুজ্জামান রাশেদ, নাঈমুর রহমান খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)