চুয়াডাঙ্গা জেলা ও ইউনিট ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2023-12-29 ইং
চুয়াডাঙ্গা জেলা ও ইউনিট ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
আগামী ৭ জানুয়ারি দেশে একতরফা ডামি নির্বাচন বাতিলের দাবিতে ও বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরসহ জেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা, পৌর, আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল, দর্শনা থানা ও পৌর এবং জীবননগর উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল ভি. জে স্কুল রোডে, আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল আলমডাঙ্গা গার্মেন্টস পট্টিতে, দর্শনা থানা ও পৌর ছাত্রদল দর্শনা রেলবাজারে ও জীবননগর উপজেলা ছাত্রদল উথলী বাজারে লিফলেট বিতরণ করে। এর মাধ্যমে সাধারণ ভোটারদেরকে ভোট বর্জনের জন্য সচেতন করার চেষ্টা করেন নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)