চুয়াডাঙ্গায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময়

আপলোড তারিখঃ 2023-12-29 ইং
চুয়াডাঙ্গায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। আলোচনা ও মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কবীর হোসেন। অতিথিরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১ এবং স্মার্ট চুয়াডাঙ্গা বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা করেন। জেলা তথ্য অফিসার মো. রমজান আলী স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে জেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)