হরিণাকুণ্ডুতে পাঁচটি ট্রান্সমিটার ও দুটি মোটর চুরি

আপলোড তারিখঃ 2023-12-29 ইং
হরিণাকুণ্ডুতে পাঁচটি ট্রান্সমিটার ও দুটি মোটর চুরি ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পৃথক স্থান থেকে বিদ্যুতের পাঁচটি ট্রান্সমিটার ও দুটি মোটর চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর ও মৃগীবাথান মাঠ থেকে চোরচক্রের সদস্যরা এ চুরির ঘটনা ঘটায়।
সোনাতনপুর গ্রামের জুবায়ের হোসেন বলেন, ‘আমি চার মাস আগে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেচ প্রকল্পের অধীনে ডিপমোটর স্থাপন করি। বুধবার গভীর রাতে চোরচক্র আমার এবং মান্নানের দুটি ট্রান্সমিটারের পিতলের কয়েল চুরি করে নিয়ে গেছে।’ মৃগীবাথান গ্রামের জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘সোনাতনপুর এলাকায় চুরির ঘটনা শুনে মাঠে গিয়ে দেখি আমার সেচ পাম্পের কাছে তিনটি ট্রান্সমিটার খোলা অবস্থায় পড়ে আছে। ট্রান্সমিটারের ভেতরে থাকা পিতলের তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে।’ একই গ্রামের শহিদুল ইসলাম ও আলম বলেন, ‘আমাদের দুটি মোটর চুরি করে নিয়ে গেছে।’ এলাকার সাধারণ কৃষক জানায়, ‘চোরেরা আমাদের পেটে লাথি মেরে গেছে। এবারের বোরো আবাদের জন্য ধানের চারা পরিপূর্ণতা লাভ করেছে দুই পাঁচ দিনের মধ্যে ধান লাগানো শুরু হবে এর মধ্যে এই চুরি হয়ে গেল।’
সোনাতনপুর পুলিশ ক্যাম্পের এসআই চঞ্চল বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া বলেন, বিষয়টি সম্পর্ক জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)