হরিণাকুণ্ডুকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় হুমকি, থানায় জিডি

আপলোড তারিখঃ 2023-12-29 ইং
হরিণাকুণ্ডুকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় হুমকি, থানায় জিডি ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাবেক ছাত্রলীগ নেতা সুদিপ্ত সালামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুদিপ্ত সালাম। সুদিপ্ত সালাম হরিণাকুণ্ডুর ভেড়াখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পক্ষে প্রচারণা চালানোয় নৌকা প্রতীকের এজেন্ট ও জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু তাকে প্রাণনাশের হুমকি দেন। এর পূর্বে গত ১৮ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান জাহিদুল ইসলামের লোজকন সালামকে ধাওয়া করে।
এ বিষয়ে জানতে নৌকার প্রতীকের এজেন্ট ও জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)