পুরাতনগলির বিশিষ্ট কাপড় ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালার মায়ের পরলোকগমণ

আপলোড তারিখঃ 2017-08-24 ইং
পুরাতনগলির বিশিষ্ট কাপড় ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালার মায়ের পরলোকগমণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুরাতনগলির বিশিষ্ট কাপড় ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালার মা পরকীনি আগরওয়াল পরলোকগমন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফেরীঘাট রোডের বাড়িতে থাকা অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বর্গীয় বালা বাবু’র সহধর্মীনি। ৮০ বছর বয়সে মৃত্যুকালে তিনি রেখে গেছেন ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী। বড় ছেলে অশোক কুমার আগরওয়াল, মেজ ছেলে মুন্না কুমার আগরওয়াল ও ছোট ছেলে চুয়াডাঙ্গা পুরতনগলির ‘পবিত্র বস্ত্রালয়’র স্বত্ত্বাধিকারী পবিত্র কুমার আগরওয়াল। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় তালতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)