ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আ. কুদ্দুস ইমন (২২) নামের এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে পৌর এলাকার হাজরাহাটি পটলা পীরের মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২৫পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটক আ. কুদ্দুস ইমন শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার ছানোয়ার হেসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল পটলা পীরের মাজারের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ইমনকে আটক করা হলে তার নিকট থেকে ২৫ পিস টাপেন্টাডাল ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
